কালীগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা

0

কালীগঞ্জ (ঝিনাইদহ)সংবাদদাতা॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়ন পরিষদের সামনে শারীরিক ও মানুষিক প্রতিবন্ধী রোগীদের দুইদিনব্যাপী সরকারি সেবা প্রদান কার্যক্রম শুরু হয়েছে । বুধবার সকালে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে এ সেবা কার্যক্রম শুরু হয় । সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল ।
রায়গ্রাম ইউনিয়ন পরিষদের সামনে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ভ্রাম্যমাণ গাড়িতে ডা. মো শামিম হোসেন ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত রোগীদের বিনামূল্যে পরামর্শ ও ফিজিও থেরাপি প্রদান করছেন।
কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল জানান , এটি নিঃসন্দেহে মহৎ উদ্যোগ । এমন কার্যক্রম চলামান থাকলে অসহায় গরিব রোগীরা উপকার পাবেন ।