মনিরামপুরে এমআর ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর)॥ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ অনুমোদন না থাকায় যশোরের মনিরামপুরে এমআর ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এছাড়া ছয়মাসের সময় বেঁধে দেয়া হয় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সহ প্রয়োজনীয় বৈধ অনুমোদন নিতে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম জানান, মনিরামপুর উপজেলার খেদাপাড়া এলাকার এমআর ব্রিকসে অভিযান চালিয়ে মালিক আবদুর রাজ্জাকের কাছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ বিভিন্ন দপ্তরের অনুমোদনের কপি দেখতে চাওয়া হয়। কিন্তু তিনি তা প্রদর্শন করতে ব্যর্থ হন। এ সময় ব্রিকসের মালিক আবদুর রাজ্জাককে ৫০ হাজার টাকা জরিমানা করে ছয় মাসের সময় বেঁধে দেয়া হয় বৈধ অনুমোদন নিতে। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম জানান, ব্রিকফিল্ডসমূহে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।