কালীগঞ্জে পৃথক ঘটনায় দু যুবকের আত্মহত্যা

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জে একই দিনে দুই যুবক আত্মহত্যা করেছেন । উপজেলার পূর্ব বলরামপুর গ্রামের বজলুর রহমানের ছেলে সজীব হোসেন (২২) গত রোববার রাতে বিষপানে আত্মহত্যা করেন । জানা গেছে ,পারিবারিক কলহের জেরে সজীব রাতে নিজ ঘরে বিষপান করেন । মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
অপরদিকে একই রাতে উপজেলার কাশিপুর গ্রামের মাঠ পাড়ার নাইম শেখ পারিবারিক বিবাদের জেরে সিলিং ফ্যানে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছেন । নাইম শেখ কাশিপুর মাঠপাড়া গ্রামের রমজান আলীর ছেলে । আত্মহত্যার ঘটনায় দুই যুবকের মৃত্যুর সত্যতা স্বীকার করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুুবুর রহমান ।