কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

0

কালীগঞ্জ ( ঝিনাইদহ ) সংবাদদাতা ॥ কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে ঢাকা থেকে ছেড়ে আসা ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে । স্থানীয়রা জানান , মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের অূুরে চাচড়া এলাকার বাসিন্দারা এক অজ্ঞাত ব্যক্তিকে রেল লাইনের পাশে বসে থাকতে দেখেন । তাদের ধারণা ওই ব্যক্তি আত্মহত্যা করে থাকতে পারেন। স্টেশন মাস্টার তৌহিদুর রহমান অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান,খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন । যশোর রেল পুলিশকে জানানো হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করবেন ।