কালীগঞ্জে আজিম হত্যার প্রধান আসামি মেহেদি গ্রেফতার

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জে মাইক্রোবাসচালক আজিম হত্যা মামলার প্রধান আসামি মেহেদি হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মেহেদি হাসান আজিমের চাচাতো ভাই।  রবিবার (১৬ এপ্রিল) রাত ৮ টার দিকে মেহেদি হাসান আজিমকে কুপিয়ে হত্যা করে। স্বজনরা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলার বেথুলি গ্রামের রমজান আলীর ছেলে মাইক্রোবাস চালক আজিমের সাথে তার চাচাতো ভাই মেহেদি হাসানের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে মেহেদি তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। আজিমের বাবা মেহেদি হাসানকে প্রধান আসামি করে তিন জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি মেহেদি হাসানকে রবিবার রাতেই গ্রেফতার করা হয়েছে ।