কালীগঞ্জের চলাচলের অযোগ্য সড়ক

0

 

কালীগঞ্জ(ঝিনাইদহ)সংবাদদাত॥ ঝিনাইদহ কালীগঞ্জ বিদ্যুত অফিসের সড়ক বেহাল ও চলাচলের অযোগ্য হওয়ার কারণে সাধারণ মানুষ চলাচল করতে পারছেন না। তা সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। কালীগঞ্জ উপজেলার বিদ্যুত অফিসটি মহাসড়ক থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত। এই এক কিলোমিটার সড়ক এতই খারাপ যে মোটরসাইকেল, রিকসা,ভ্যান,ইজিবাইকসহ কোনভাবেই চলঅচল করা যাচ্ছে না। কিন্তু সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বিষয়টি আমলে নিচ্ছেন না। এছাড়া এই এক কিলোমিটার সড়কের পাশে রয়েছে সাধারণ মানুষের বসবাস। তাদের ও চলাচল করতে মারাত্মক সমস্যা হচ্ছে। এই রাস্তা দিয়ে বাইসাইকেল বা মোটরসাইকেল চালিয়ে গেলেই তাদের পড়ে যেতে হয়। সব স্থানে বড় বড় গর্ত ও বর্ষার পানি জমে রয়েছে। আবার কোথাও কাদায় পরিপূর্ণ হয়ে পড়েছে। বিদ্যুত অফিস চালু হবার সময়ে রাস্তাটি ইটের সলিং করা হয়েছিল। কিন্তু এখন রাস্তাটি কাদা মাটি। দেখলে মনে হবে এটি মাটি দিয়ে তৈরি করা। পাশ দিয়ে পায়ে হেটে মানুষ চলাচল করছে। প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, এ রাস্তা দিয়ে কোনভাবেই চলাচল করা যায় না। নেই ইট-মাটি। চলাচলে একেবাইরেই অনুপযোগী হয়ে পড়েছে।
কালীগঞ্জ বিদ্যুত আফিসে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত সাধারণ মানুষের চলাচল ও রাস্তার দুপাশে সাধারণ মানুষের বসবাস ও চলাচল অব্যাহত রয়েছে।