কাজের খোঁজে ভারতে যাওয়া ১০ যুবক দেশে ফিরেছেন

0

বেনাপোল (যশোর)সংবাদদাতা॥ দীর্ঘ দুই বছর সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি যুবক। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার (১৮ মে)  রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা দেশে ফিরেছেন। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ । বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব বলেন, ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা ১০ বাংলাদেশিকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তারা নিজ উদ্যোগে বাড়ি ফিরে যাবেন।
জাস্টিক অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার রোকেয়া পারভিন বলেন, ফেরত আসারা ভাল কাজের আশায় ভারতের চেন্নাই গিয়েছিলেন। সেখানে বিভিন্ন পেশায় কাজ করার সময় তারা পুলিশের হাতে আটক হন। পুলিশ তাদের জেলহাজতে পাঠায়। আদালত তাদের দুই বছরের সাজা দেয়। সাজার মেয়াদ শেষে ত্রিজি নামে একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছেন।