কলারোয়া মডেল মসজিদের উদ্বোধনের ৭ মাসেও শেষ হয়নি নির্মাণকাজ

0

কলারোয়া(সাতক্ষীরা)সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়া মডেল মসজিদ উদ্বোধন হওয়ার ৭ মাস পেরিয়ে গেলেও শেষ হয়নি নির্মাণকাজ। দুর্ভোগে পড়েছেন স্থানীয় মুসল্লিরা। গত ৩০ অক্টোবর ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ষ্ঠ ধাপে এ মসজিদসহ সারাদেশে ৫০টি মসজিদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। কিন্তু আজও পর্যন্ত মসজিদের কাজ চলমান।
স্থানীয়দের দাবি ঠিকাদার নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে করছেন মডেল মসজিদের কাজ। তারা আরো বলেন, প্রথম চুক্তিপত্র অনুযায়ী মসজিদ হস্তান্তরের মেয়াদ ১৮ মাসের বেশি সময় শেষ হলেও এখনও মসজিদ চালু হয়নি। এখনও মসজিদের ভবনের কাজ চলছে ধীর গতিতে। ৩০ শতাংশ কাজ বাকি রেখেই হয়েছিল উদ্বোধন।
উদ্বোধনের ৭ মাস হয়ে গেলেও এখনো অনেক কাজ বাকি। ঠিকাদার আাজিুজুর রহমান বলেন, আমার ৫ কোটি টাকার মত বিল বকেয়া আছে। আমি চেষ্টা করছি দ্রুত বিলটা পেলে কাজ শেষ করব। বিল না পওয়ায় মসজিদের কাজে একটু সময় লাগছে। আশা করি আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করে বুঝিয়ে দেব।