কলারোয়ায় বৃক্ষরোপণ উদ্বোধন

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ কলারোয়ায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ ‍জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের সভাপতিত্বে বৃক্ষরোপণের উদ্বোধন করেন প্রধান অতিথি কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান, উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর দীপ্ত, উপজেলা সহকারী প্রোগ্রমার মোতাহার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসান, বিআরডিবি কর্মকর্তা আব্দুল আজিজ, সাদ্দাম হোসেন, বেনজির হোসেন প্রমুখ। এই কার্যক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় মোট ১২,৩০৮ টি গাছ রোপণ করা হবে। এর ভেতরে থাকবে উপজেলা চত্বর, উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ চত্বর, স্কুল চত্বর , কলেজ চত্বর, মাদ্রাসা চত্বর, প্রাথমিক বিদ্যালয় চত্বর সহ সরকারি পতিত এলাকা।