করোনা পরিস্থিতিতে ঘটা করে মেয়ের বিয়ে দেয়া সিভিল সার্জন ওএসডি

0

লোকসমাজ ডেস্ক॥ দেশজুড়ে করোনা আতঙ্কের মধ্যে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জনসমাগম ঘটিয়ে মেয়ের বিয়ে দেয়া ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলমকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। তাকে নেয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের।রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব শারমিন আক্তার জাহান স্বারিত এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়। একই প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (ইন্ডাস্ট্রিয়াল হেলথ) ডা. মোহাম্মদ একরাম উলাহকে পদায়ন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সিভিল সার্জন ডা.মো.শাহআলমের ব্যক্তিগত ই-মেইলে তাকে ওএসডি করার চিঠিটি আসে। রাতেই সিভিল সার্জন চিঠির বিষয়ে অবগত হন। এর আগে গত ২০ মার্চ ব্যাপক জনসমাগম ঘটিয়ে দন্ত চিকিৎসক মেয়ে শামনিন আলম মমোর বিয়ে দেন সিভিল সার্জন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি বাসভবনে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে তিন শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। দায়িত্বশীল পদে থেকে বর্তমান প্রোপটে সরকারি নির্দেশনা না মেনে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় সমালোচনার ঝড় ওঠে সিভিল সার্জন শাহ আলমকে নিয়ে। তবে সিভিল সার্জন শাহ আলম ব্যাপক জনসমাগম ঘটানোর বিষয়টি শুরু থেকেই অস্বীকার করে ঘরোয়া পরিবেশে মেয়ের দিয়েছেন বলে দাবি করেন।ব্রাহ্মণবাড়িয়ার ওসএসডিকৃত সিভিল সার্জন ডা. মো.শাহআলম জানান, আমি চিঠি পেয়েছি। অধিদপ্তরে আগে যোগদান করব। এরপর কর্তৃপরে নির্দেশনা অনুসারে কাজ করব।এর আগে ইংরেজি বছরের প্রথম রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে বহির্বিভাগের গেট বন্ধ করে জমকালো অনুষ্ঠানে অংশগ্রহণ করে আতশবাজি ফুটিয়ে তুমুল আলোচনায় আসেন সিভিল সার্জন মো. শাহ আলম।