করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ছে যশোরে একদিনে সদরে ৭৩সহ আক্রান্ত ৯০

0

বিএম আসাদ ॥ আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় যশোরের সর্বত্র করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল এ জেলায় আরও ৯০ জন আক্রান্ত হয়েছেন। এর ভেতর যশোর সদর উপজেলায় বেশি। এখানে সংক্রমণ মারাত্মকহারে বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞগণ সকলকে সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন।
যশোর সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানে বলা হয়েছে, ৩শ’ ৮১টি নমুনা পরীক্ষায় গতকাল ৯০ জন কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা বরাবরের ন্যায় যশোর শহর ও সদর উপজেলায় বেশি। গতকাল আক্রান্ত ৯০ জনের ভেতর সদরে ছিল ৭৩ জন। ১৭ জন অন্যান্য উপজেলার। উপজেলা পর্যায়ে কেশবপুরে ৬ জন, শার্শায় ৩ জন, ঝিকরগাছায় ৫ জন, চৌগাছা, মনিরামপুর ও কেশবপুরে ১ জন করে ৩ জন আক্রান্ত হয়েছেন। এর ভেতর খুলনা মেডিকেল কেলজ হতে আসা ২শ’ ৪০টি নমুনা পরীক্ষায় ৪৭ জন এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে আসা পরীক্ষিত ১শ’ ৪১টি নমুনায় ৪৩ জন আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গতকাল সকাল ৮টা পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হতে ৩৩টি নমুনায় ৩ জন আক্রান্ত হন। বিকেলে আসে ২শ’ ৭টি রিপোর্ট। তাতে আক্রান্ত হন ৪৪ জন। দু’বারে আসা ২শ’ ৪০টি রিপোর্টে ৪৭ জন আক্রান্ত হন করোনায়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে এবার ১শ’ ৪১টি নমুনা রিপোর্ট আসে। তাতে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৪৩ জন। সব মিলে ৯০ জন গতকাল যশোরে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন- ডা. প্রিয়াং সরোয়ার, হাবিবুর রহমান, লোকমান, এসএম গোর্কী, নাজমুল হুদা, জরিনা খাতুন, মীর্জা সরোয়ার, শিউলী বেগম, আব্দুল বারী মোল্যা, নাজমুল হুদা, ইকরান স্নেহা, মীর জুল ফিক্কার, শাহিন, সীমা, ফরিদা, মাহমুদ, মেজবাউল, বীর হোসেন, শামীমা আক্তার, রেবেকা খাতুন, নির্মাই চন্দ্র দাস, ফারুকুজ্জামান, শতাদ্ধি, নাদিরা আক্তার, নূর ইসলাম, আলী, সেলেমান, মাহাবুবুর, নজরুর ইসলাম, শেখ ইমরান মাহমুদ, শিরিন, রওশন আলী, সোনিয়া, শফিউর, রায়হান হোসেন, জয়নাল আবেদীন, শরীফুল ইসলাম, বিল্লাল-বিন-কাসেম ও জাহাঙ্গীর আলম। কেশবপুরের আশীষ কুমার মন্ডল, অনুপ দত্ত, জাহাঙ্গীর আলম এবং মনিরামপুরের আব্দুল গফুরসহ আরও অনেকে।