কেশবপুর পৌরসভায় ইমাম ও পুরোহিতদের জন্যে ভাতা চালু

0

স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর)॥ কেশবপুর পৌর এলাকার মসজিদের ইমাম ও মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতদের জন্যে মাসিক সম্মানী ভাতা চালু করা হয়েছে।
বুধবার সকালে পৌরসভার মেয়রের কক্ষে আয়োজিত সম্মানী প্রদান অনুষ্ঠানে মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইমাম আব্দুস সাত্তার, পুরোহিত কোমল চক্রবতী, কাউন্সিলর মশিয়ার রহমান প্রমুখ।
উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মোশাররফ হোসেন, হাবিবুর রহমান, কাউন্সিলর মনোয়ার হোসেন, আতিয়ার রহমান, আফজাল হোসেন বাবু প্রমুখ। এ সময় ১শ ৩২ মসজিদ ও মন্দিরের ইমামদের মাসিক ১ হাজার টাকা, পুরোহিতদের ১ হাজার ও মুয়াজ্জিন ও সহকারী পুরোহিতদের ৫ শ টাকা হারে মাসিক সম্মানী ভাতা বিতরণ করেন।