করোনায় ছেলের পর মারা গেলেন মা

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জে করোনায় ছেলের মৃত্যুর পর মাও চলে গেলেন পরপারে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহের কোভিড হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। মৃত নারী বাড়ি উপজেলার আলাইপুর গ্রামে। এর আগে গত ২৭ আগস্ট তার ছেলেও করোনা আক্রান্ত হয়ে মারা যান। ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ করোনায় আক্রান্ত হয়ে নারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলার ১ নম্বর সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিছুদিন আগে ছেলের করোনা পজিটিভ হলে ঝিনাইদহ শিশু হাসপাতালে অবস্থিত করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর তার মাও করোনায় আক্রান্ত হন। তাকেও ঝিনাইদহ কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। ছেলের মৃত্যুর ১৪ দিন পর বৃহস্পতিবার তার মাও মারা যান।