সরকার দলীয় সিন্ডিকেট চায় না -আইনমন্ত্রী

0
ছবি: সংগৃহীত।

শৈলকুপা ( ঝিনাইদহ) সংবাদদাতা ॥ শুক্রবার সকালে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান দলীয় কোনো সিন্ডিকেট চান না বলে মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, আমরা (বিএনপি) ক্ষমতায় আছি। নিশ্চয় আমাদের নেতাকর্মীরা সুবিধা পাবেন। তবে এমন সুবিধা আমরা দেবো না যা সরকারের বদনাম করে। একজন চাঁদাবাজ হাসপাতালে এসে যদি চাঁদাবাজি করে সেটা তার ব্যক্তিগত লাভ হতে পারে। কিন্তু এই চাঁদাবাজের কারণে সরকারের ওপরে যে কালিমা লিপ্ত হবে সেই কালিমার দাগ সরকার নেবে না।

সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার রাশেদ আল মামুন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মনিরুল ইসলাম হিটু, শৈলকুপা পৌরসভার সাবেক মেয়র খলিলুর রহমান প্রমুখ।

মন্ত্রী দুপুরে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা ও শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও সেলাইমেশিন বিতরণ করেন। বিকেলে শৈলকুপা উপজেলার ৭ নং হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়িয়া, গোবিন্দপুর ও সাধুহাটি বাজারে জনসাধারণের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।