কপিলমুনিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

0

 

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা॥ কপিলমুনির মাহমুদকাটি গ্রামের অমল দাশ (২৭) নামে এক যুবক বৃহস্পতিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি এলাকার বিনয় কৃষ্ণ দাশের ছেলে। বৃহস্পতিবার বিকেলে তিনি বাড়ির পাশের রাস্তা পার হতে গিয়ে নসিমনের সাথে ধাক্কা লেগে নিহত হন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। সন্ধ্যায় তার শেষ কৃত্য সম্পন্ন হয়।