ওসমান হাদীর স্মরণে এমএম কলেজ ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিল

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে ওসমান হাদীর স্মরণে মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিল করেছে কলেজ শাখা ছাত্রদল। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়।

সন্ধ্যায় এমএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশে জড়ো হন নেতাকর্মীরা।

সেখানে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ওসমান হাদীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে নিহতের স্মরণে কয়েক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত ছাত্রদল নেতৃবৃন্দ।

​পরবর্তীতে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।