একাডেমি কাপ ফুটবলে উপশহর চ্যাম্পিয়ন

0

স্পোর্টস রিপোর্টার ॥ সোনালী অতীত ক্লাব যশোর আয়োজিত একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে উপশহর ফুটবল একাডেমি। শনিবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় হযরত আলী ফুটবল একাডেমিকে টাইব্রেকারে পরাজিত করে। ফাইনালে উভয় দলের খেলোয়াড়রা নিজেদের পক্ষে গোল করতে ব্যর্থ হন। আক্রামণ পাল্টা আক্রমণের মধ্যে সীমাবদ্ধ থাকে পুরো ম্যাচ। ফলে খেলার ফলাফল নির্ধারণ হয় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-৪ গোলে সমতা বিরাজ করে। পরে সাডেনডেথে উপশহর ফুটবল একাডেমি জয় লাভ করে।
খেলায় উপশহর ফুটবল একাডেমির হয়ে মাঠে নামেন বিল্লাল, ইয়াসিন, দেলোয়ার, মারুফ, হাসান, জাহিদ, লিমন, হাসান, জিম, আকাশ ও কুদ্দুস । হযরত আলী ফুটবল একাডেমির হয়ে মাঠে নামেন অয়ন, তন্ময়, টিপু, শাহিন, সাকিল, রাশেদ, জসিম, বাধন, আকাশ, জীবন দাশ ও সজীব কর।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সোনালী অতীত ক্লাব যশোরের সভাপতি এ বি এম আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী মোস্তফা কামাল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। ২৬ ডিসেম্বর আটটি দল নিয়ে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা ওঠে।