উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে-রামপালে খুলনা সিটি মেয়র

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ উন্নয়নের ধারা অব্যাহত ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। শনিবার সকাল ১১ টায় রামপাল উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওহাবের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে আরো বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভূইয়া হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড.এ.কে আজাদ ফিরোজ টিপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোল্লা আব্দুর রউফ, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আহাদ উদ্দিন হয়দার, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তালুকদার নাজমুল কবির ঝিলাম, জেলা সদস্য শেখ মোঃ আবু সাইদ, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স, ছাত্র লীগের সভাপতি শেখ হাফিজুর রহমান প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যাক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় মেয়াদ উত্তীর্ণ আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করার নিমিত্তে বিশেষ এই বর্ধিতসভা জনসভায় পরিণত হয়। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বেশ কিছু নেতাকর্মীদের অডিটোরিয়ামের সামনে ও প্রধান সড়কে শেখ তন্ময় শেখ, তন্ময় বলে শ্লোগান দিতে থাকে।