উদ্বোধনী খেলায় এপিক বাস্কেটবল ও ফ্যালকনের জয় লাভ

0

 

স্পোর্টস রিপোর্টার ॥ যশোরের অনুষ্ঠিত বিজয়দিবস মহিলা বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনের দুটি খেলায় জয় লাভ করেছে এপিক বাস্কেটবল একাডেমি ও ফ্যালকন ক্লাব।  বৃহস্পতিবার যশোর জিমনেসিয়াম সংলগ্ন বাস্কেটবল গ্রাউন্ডে খেলা দুটি অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় গোলাম মোস্তফা স্মৃতি সংঘকে ৩৬-১২ পয়েন্টে পরাজিত করে এপিক বাস্কেটবল একাডেমি। দ্বিতীয় খেলায় কাজল স্মৃতি সংঘকে ১৮-২ পয়েন্টে পরাজিত করে ফ্যালকন ক্লাব। বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে ও যশোরে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বিজয় দিবস মহিলা বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মির্জা আখিরুজ্জামান সান্টু। বাস্কেটবল পরিষদের সম্পাদক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় বাস্কেটবল প্রশিক্ষক ওয়াসিফ আলী, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো প্রমুখ।