উইঘুরে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে চৌগাছায় মানববন্ধন

0

এম এ রহিম, চৌগাছা (যশোর)॥ চীনের উইঘুরে মুসলিম নির্যানের প্রতিবাদে ও নির্যাতন বন্ধের দাবিতে যশোরের চৌগাছায় মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় ওলামা কল্যাণ পরিষদ। ৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর ও চৌগাছা উপজেলা সভাপতি মাওলানারুহুল কুদ্দুস। প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয় ওলামা কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও ইসালামী ঐক্য জোটের (মুফতি আমিনি) সাবেক নেতা মাওলানা শহিদুল ইসলাম ইনসাফি। বিশেষ অতিথির বক্তৃতা করেন সংগঠনের খুলনা বিভাগীয় সাংগঠনিক স¤পাদক মাওলানা আবু সাঈদ।
প্রধান অতিথির বক্তৃতায় শহিদুল ইসলাম ইনসাফি কওমী আলেমদেরকে ¯œাতকের স্বীকৃতি দেওয়া এবং ইসলামী ফাউন্ডেশনে কওমী মাদরাসা শিক্ষার্থীদের চাকরির ব্যবস্থা করায় সরকারকে ধন্যবাদ জনান। এ সময় তিনি চীনের ইউঘুরে মুসলিম মা, বোন শিশুদেরকে নির্যাতন করা হচ্ছে। বিষিয়টি জাতীয় সংসদে আলোচনা করে এই নির্যাতন বন্ধে চীনকে চাপ প্রয়োগ করার দাবী জানান। তিনি সরকারের কাছে আহবান জানান, রাষ্ট্রীয়ভাবে কুটনৈতিকভাবে চীনের ওপর চাপ প্রয়োগ করে নির্যাতন বন্ধ করার আহবান জানান। তা না হলে চায়নার খাদ্যপণ্য বয়কট করা হবে। আমাদের এই দাবি না মানেনির্যাতন বন্ধ না হলে আগামী রোজার ঈদের পরে জাতীয় সম্মেলন করে এর বিরুদ্ধে রুখে দাড়ানো হবে। তিনি আরো বলেন, জাতীয় ওলামা পরিষদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবে। তিনি চৌগাছা-ঝিকরগাছা (যশোর-২) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।
উল্লেখ্য কয়েকমাস আগে যশোরের চৌগাছা উপজেলার আড়ারদাহ মাদরাসায় দেশের বিভিন্নস্থান থেকে আলেমদের নিয়ে জাতীয় ওলামা সমাবেশে জাতীয় ওলামা পরিষদ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়। সংগঠনটির কেন্দ্রীয় আমীর হিসেবে আড়ারদাহ মাদরাসার প্রধান মুফতি আব্দুর রাজ্জাককের নাম ঘোষণা দেয়া হয়।