ইয়াবাসহ ৩ জনকে আটক অভয়নগরে

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের অভয়নগর উপজেলার পচা মাগুরা গ্রামে গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিবি পুলিশের এসআই রইচ আহমেদের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাত আটটার দিকে অভয়নগর উপজেলার প্রেমবাগ-মণিরামপুর সড়কের পচা মাগুরার জনৈক হান্নান গাজীর বাড়ির পাশে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করা হয়। এরা হলেন-পচা মাগুরা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইলিয়াস হোসেন (২৮), পুরাটাল গ্রামের জাহাতাব মোল্লার ছেলে শরিফুল ইসলাম (৩৭) ও ঢাকার সাভারের বলিয়ারপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৮)। এর মধ্যে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩টি মামলা রয়েছে।
সূত্র জানায়, ইয়াবা ট্যাবলেটসহ আটক ৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।