ইয়াং টাইগার জাতীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে মাগুরা ভেন্যুতে যশোরের টানা ৩য় জয়

0

 

স্পোর্টস রিপোর্টার ॥ ইয়াং টাইগার জাতীয় অনুর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতার মাগুরা ভেন্যুর শনিবারের খেলায় জয় লাভ করেছে যশোর জেলা। মাগুরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা চুয়াডাঙ্গা জেলাকে ৭৮ রানে পরাজিত করে। এ নিয়ে টানা ৩য় ম্যাচে জয় পেল যশোর।
খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে যশোর নির্ধারিত ৩৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে ফাহিম ৪৪, জিহাদ ৪২, আফিফ ৩৭, আরিয়ান ১৯ এবং ওয়ালিদ ১৩ রান সংগ্রহ করেন। বল হাতে চুয়াডাঙ্গার তানজিম ২ টি এবং সামি ও বিশ্বজিৎ ১ টি করে উইকেট লাভ করেন।
জয়ের জন্য চুয়াডাঙ্গা ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৪ ওভার ৪ বলে ১২৩ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দলের পক্ষে ব্যাট হাতে সিফাত ৩৪, সামি ১৯, তানজিম ১৪ এবং তানভীর ১০ রান সংগ্রহ করেন। বল হাতে যশোরের সিয়াম ৩ টি, লিখন, ওয়ালিদ ও জিহাদ ২ টি করে উইকেট লাভ করেন।