ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন/

0

বাগেরহাট সংবাদদাতা॥ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ গণমাধ্যমের ওপর হামলা ও ভাংচুরের প্রতিবাদে বাগেরহাটে সাংবাদিক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।বৃহস্পতিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ এই কর্মসূচি পালন করেন।
বাগেরহাট প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক কালের কন্ঠের বাগেরহাট প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাংলাদেশ প্রতিদিনের বাগেরহাট প্রতিনিধি শেখ আহসানুল করিম, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়ামিন আলী, বাগেরহাট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাসুদুল হক,একুশে টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি এইচ এম মাইনুল ইসলাম, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মশিউর রহমান মাসুম, বাংলানিউজ২৪.কমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট এসএস শোহান, প্রথম আলোর বাগেরহাট প্রতিনিধি ইনজামামুল হক প্রমুখ।