যশোরে ‘নেক্সট ব্লাড’-এর উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে জরুরি রক্তের অভাব মেটাবে ইয়াভ ফাউন্ডেশনের ডিজিটাল সেবা প্লাটফর্ম ‘নেক্সট ব্লাড’। বৃহস্পতিবার প্রেস ক্লাব যশোরে আনুষ্ঠানিকভাবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।

ইয়াভ ফাউন্ডেশনের ডিজিটাল সেবা প্লাটফর্ম নেক্সট ব্লাড জরুরি মুহূর্তে রক্তের অভাব মেটাতে এবং রক্তদাতা ও গ্রহীতার মধ্যে দ্রুত সেতুবন্ধন তৈরি করবে। মূলত অল্প সময়ের ব্যবধানে সঠিক গ্রুপের রক্ত খুঁজে না পাওয়ার যে সংকট, তা কাটিয়ে ওঠার লক্ষ্যেই এই অনলাইন প্ল্যাটফর্মটি কাজ করবে। এই প্ল্যাটফর্মে স্বেচ্ছায় রক্তদাতাদের তথ্য সংরক্ষিত থাকবে।

নেক্সট ব্লাড-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ইয়াভ ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা জয় দত্ত। এছাড়া সহকারী প্রধান হিসেবে রয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা রোহিত রায়। পুরো প্ল্যাটফর্মটির কারিগরি বা টেকনোলজিক্যাল সহযোগী হিসেবে কাজ করেছে মডার্ন ইনোভিক্স।

প্রজেক্টটির কমিউনিকেশন হেড হিসেবে যুক্ত হয়েছেন ‘পিপলস পালস অ্যাসোসিযশন’ (পিপিএ)-এর প্রতিষ্ঠাতা নাফিস আনজুম রিফাত। এছাড়াও ইয়াভ স্কোয়াড সদস্য অভি শাঁখারি, সাদিয়া সিদ্দিকী, ফেরদৌস হাসান এবং সৌমিত্র গাঙ্গুলী।