ইট প্রস্তুতকারী মালিক সমিতির খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) যশোর শহরের একটি অভিজাত হলে এই সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক কাজী নাজির আহমেদ মুন্নুর সভাপতিত্বে সভায় বক্তারা ২০২৬-২৭ অর্থবছরে ইটভাটা পরিচালনায় বিভিন্ন বাধা-বিপত্তির বিষয় তুলে ধরেন।

সংগঠনের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম রেজা বাবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিটির সদস্য সচিব নাসির উদ্দীন শান্তি, খুলনা জেলা শাখার সভাপতি শাহজাহান জমাদ্দার, মাগুরা জেলা শাখার সভাপতি রবিউল আলম, ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি হায়দার আলী, নড়াইল জেলা শাখার প্রতিনিধি করিমুল ইসলাম কুশাল এবং কুষ্টিয়া জেলা শাখার প্রতিনিধি জিয়ারুল ইসলাম জিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।