ইটভাটার বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার শ্যামনগরে মঙ্গলবার সকালে বিদ্যুতের তারে জড়িয়ে মনসুর আলী কাগুচি (৬০)নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার খানপুর এলাকার মৃত আলী বাক্স কাগুচির ছেলে।
মৃত মনসুর আলী কাগুচির ছেলে আকবর আলী বলেন, আমার পিতা সকালে গমক্ষেতে ঘাস বাছতে গিয়েছিলেন। পাশের হাজী ব্রিকস নামের ইটভটার ফেলে রাখা বিদ্যুতের তারের স্পর্শে ঘটনাস্থলে মারা যান তিনি।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।