আড়পাড়া বাজারে পশু খাদ্যের দোকানে জরিমানা

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা॥ সোমবার বিকেলে মাগুরার শালিখায় লাইসেন্স ব্যতীত পশুখাদ্য বিক্রির অপরাধে উপজেলা আড়পাড়া বাজারে পশুখাদ্যের দোকান মালিক চিন্তাহরণ সাহাকে ৩ হাজার, উৎপলকে ১ হাজার ও পিয়াসকে ১ হাজার টাকাসহ মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ।
উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সাহারিন সুলতানা, শালিখা থানার এসআই আল আমিন,ইউএনওর সিএ জাহিদুল ইসলাম,প্রসেস সার্ভার অলিয়ার রহমান প্রমুখ।