আশাশুনিতে মাছবাহী পিকআপ উল্টে লক্ষাধিক টাকার ক্ষতি

0

আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার আশাশুনিতে মাছবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে গেলে মাছের ব্যাপক ক্ষতি হয়েছে। জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের মহেশ্বরকাটি এডিসি রবিউল ইসলামের বাড়ি সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। ওই সময় মহেশ্বরকাটি মৎস্য সেট থেকে রপ্তানির জন্য মাছ ভর্তি (যশোর ড-১১-০৩২২) পিকআপ যশোরের নাভরণের উদ্দেশ্যে যাত্রা করে। প্রতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছলে পিকআপের সামনের চাকার পাতি ভেঙে গেলে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি সড়কের পাশের খালে পড়ে যায়। এ ঘটনায় প্রায় ৩০ জন মাছ ব্যবসায়ীর লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তারা জানান। পিকআপে থাকা আহত ব্যবসায়ীদের দ্রুত স্থানীয় কিনিকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।