আত্মসাৎ করা টাকা জমা দিলেন বাঁশবাড়ীয়া ইউপি সচিব

0

মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা॥ সংবাদ প্রকাশের পর ২০২১-২২ অর্থ বছরের ১% এর ভ্যাট ও আয়করের টাকা ৪টি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলাম।
গত ১০ সেপ্টম্বর মহেশপুর সোনালী ব্যাংক শাখায় ৪ টি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে ১,১০,২৫০ টাকা জমা দিয়েছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলাম ২০২১-২২ অর্থ বছরের সাড়ে ১৪ লাখ টাকা ভ্যাট ও আয়করের মধ্যে ৪ লাখ টাকার ভ্যাট ও আয়করের ৪২ হাজার টাকা ৬ অক্টোবর ২০২২ সালে ৪টি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেন। বাকি সাড়ে ১০ লাখ টাকার ভ্যাট ও আয়করের ১,১০,২৫০ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে নিজে আত্মসাত করেন। পরে ২০২২-২৩ অর্থ বছরের ১% এর ভ্যাট ও আয়করের অর্থ সরকারি কোষাগারে জমা দিলেও ২০২১-২২ অর্থ বছরের ভ্যাট ও আয়করের অর্থ সরকারি কোষাগারে জমা দেননি ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলাম।
এ ঘটনায় গত ৫ সেপ্টম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলামের বিরুদ্ধে ২০২১-২২ অর্থ বছরের ১% এর ভ্যাট ও আয়করের অর্থ আত্মস্বাতের অভিযোগ শিরোনামে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে টনক নড়ে প্রশাসনের। তিন কার্যদিবসের মধ্যে ২০২১-২২ অর্থ বছরের সাড়ে ১৪ লাখ টাকার ১% এর ভ্যাট ও আয়করের রশিদসহ হাজির হওয়ার জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী নোটিশ প্রদান করেন।
পরে গত ১০ সেপ্টম্বর ২০২৩ তারিখে মহেশপুর সোনালী ব্যাংক শাখায় ৪ টি চালানের মাধ্যমে সাড়ে ১০ লাখ টাকার ভ্যাট ও আয়করের ১,১০,২৫০ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলাম ।
বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান নাজমূল হুদা জিন্টু বলেন, গত ১০ সেপ্টম্বর সোনালী ব্যাংক শাখায় ৪ টি চালানের মাধ্যমে সাড়ে ১০ লাখ টাকার ভ্যাট ও আয়করের ১,১০,২৫০ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন সচিব জহুরুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী জানান, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলাম ২০২১-২২ অর্থ বছরের বকেয়া সব টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন।