আজ সাগরদাঁড়িতে মধু মেলার উদ্বোধন

0

জয়দেব চক্রবর্ত্তী, কেশবপুর (যশোর) ॥ বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ আধুনিক বাংলা কাব্যের রূপকার অমিত্রাক্ষর ছন্দের জনক ও সনেট প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী ( ১৯ জানুয়ারি) ও মধুমেলার উদ্বোধন আজ। দিবসটি পালন উপলক্ষ্যে যশোর জেলা প্রশাসনের আয়োজনে বিকাল ৫ টায় আলোচনাসভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন।
উদযাপন কমিটির সদস্য সচিব কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন জানান, বিকাল ৫ টায় জন্মবার্ষিকীর উদ্বোধন শেষে আগামি ২৭ জানুয়ারি পর্যন্ত মধু জন্মোৎসব পালিত হবে। মধুৃমেলা উদযাপন কমিটির সভাপতি যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী দিনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন যশোর -১ আসনের সংসদ সদস্য শেখ ্অফিল উদ্দিন,যশোর-২ আসনের সংসদ সদস্য মো. তৌহিদুজ্জামান,যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ, যশোর-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুল, যশোর -৫ আসনের সাংসদ সদস্য ইয়াকুব আলী ও যশোর-৬ আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বাংলাদেশ আওয়ামী লীগ যশোর জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম মিলন,যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামসান পিকুল ও কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেবেন মধু মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন। ।
মহাকবি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে ১৮২৪ সালের ২৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম রাজনারায়ণ দত্ত, মা জাহৃবী দেবী। শৈশবে সাগরদাঁড়ির পাশে শেখপুরা গ্রামের মৌলভী খন্দকার মখমল সাহেবের কাছে বাংলা ও ফার্সি শিক্ষা লাভ করেন। ১৮৩৩ সালে সাগরদাঁড়ি ছেড়ে কলকাতার খিদিরপুর যান। সেখানে লালবাজার গ্রামার স্কুলে ইংরেজি, ল্যাটিনসহ বিভিন্ন ভাষা শিক্ষা নেন। কবি ১৮৩৭ সালে হিন্দু কলেজে ভর্তি হন। ১৮৪২ সালে ইংরেজিতে প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ প্রবন্ধ লিখে কলেজ থেকে স্বর্ণপদক লাভ করেন। ১৮৪৩ সালের ৯ ফেব্রয়ারি হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন কবি। একইসাথে পিতৃগৃহ থেকে স্বেচ্ছা নির্বাসন নেন। হিন্দু কলেজে পড়তে না পেরে অন্য কলেজে ভর্তি হন ও গ্রিক ও সংস্কৃত ভাষায় জ্ঞানার্জন করেন তিনি। ১৮৪৮ সালে সাগরদাঁড়িতে আসেন। তারপর মাদ্রাজ চলে যান। ১৮৫২ সালে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের হাইস্কুল বিভাগে শিক্ষকতার চাকরি নেন। ১৮৫৪ সালে দৈনিক ¯েপকটেটর পত্রিকায় সহ-স¤পাদক পদে নিযুক্ত হন। ১৮৫৭ সালে আদালতে দোভাষী হিসেবে কাজ শুরু করেন । এবছরই তিনি মহাকাব্য রচনায় মনোনিবেশ করেন। সাহিত্যিক কালিপ্রসন্ন সিংহের বাসভবনে অমিত্রাক্ষর ছন্দে মহাকাব্য রচনার জন্য বিদ্যোৎসাহিনী সভার পক্ষ থেকে সংবর্ধনা এবং মহাকবি হিসেবে স্বীকৃতি লাভ করেন। পরবর্তীতে তিনি ইংল্যান্ডে গিয়ে ব্যারিস্টারিতে ভর্তি হন। মাইকেল মধুসূদন বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য নামক মহাকাব্য। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থাবলী : দ্য ক্যাপটিভ লেডি, শর্মিষ্ঠা, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, একেই কি বলে সভ্যতা, তিলোত্তমাসম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী, হেকটর বধ ইত্যাদি। ১৮৭৩ সালের ২৯ জুন বেলা ২টায় মারা যান মহাকবি মধুসূদন দত্ত।
মধু মেলা উদযাপনে মেলার মাঠে কঠোর নিরাপত্তা বলয় থাকছে। মেলাকে আকর্ষণীয় করে তুলতে থাকছে সার্কাস, যাদু, মৃত্যুকূপ, ভ্যারাইটি শো, বিসিক স্টল, মনোহারি ও শীতের কাপড় বিক্রির স্টল। প্রতিদিন মধু মঞ্চে থাকছে যাত্রা ,সাংষ্কৃতিক অনুষ্ঠান ও বিদগ্ধ জনদের কবির জীবনীর ওপর আলোচনা ।