আজ সকাল থেকে বিএনপির ডাকা দুদিনের অবরোধ শুরু

0

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর অব্যাহত তান্ডবের প্রতিবাদে বিএনপির ডাকে আজ রোববার থেকে আবারও শুরু হচ্ছে সড়ক, রেল ও নৌপথের দুই দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি। আজ সকাল ৬ টা থেকে শুরু হয়ে কর্মসূচি চলবে মঙ্গলবার সকাল ৬ টা পর্যন্ত। এটি বিএনপির ডাকে চতুর্থ দফার অবরোধ কর্মসূচি। এর আগে দলটির ডাকে প্রথম দফায় তিন এবং দ্বিতীয় ও তৃতীয় দফায় মোট সাত দিন দেশব্যাপী সর্বাত্মকভাবে অবরোধ পালিত হয়। বৃহস্পতিবার বিকেলে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের মাধমে এই কর্মসূচি ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।
বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গত ২৮ অক্টোবর ঢাকায় দলটির ডাকা মহাসমাবেশ পুলিশি তা-বে প- হয়ে যায়। পর দিন সকাল সন্ধ্যা হরতাল ও ধাপে ধাপে অবরোধের কর্মসূচির ডাক দেওয়া হচ্ছে দলটির পক্ষ থেকে। এদিকে গত ২৮ অক্টোবর পুলিশি তা-বের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম), শামসুজ্জমান দুদু, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ( ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নি, মিডিয়িা সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনসহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে।
এদিকে এই কর্মসূচিকে কেন্দ্র করে যশোর আইনশৃঙ্খলা বাহিনী জেলাজুড়ে গণগ্রেফতার অব্যাহত রেখেছে। সেই সাথে চলছে আওয়ামী লীগের নেতা-কর্মীর হুমকি।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা শীর্ষ নেতাদের নামে অব্যাহত কথিত নাশকতার অভিযোগে নিত্য নতুন একের পর এক গায়েবি মামলা দায়ের করছে। একই ভাবে যশোরের সকল উপজেলায় দলীয় নেতা-কর্মীদের নামে একের পর এক গায়েবি মামলা দায়ের করছে পুলিশ। সেই সাথে জেলা জুড়ে বিএনপি নেতা-কর্মী,সমর্থকদের বাড়ি বাড়ি অভিযান চালিয়ে গণগ্রেফতার অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত পুলিশ,র‌্যাব ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে দলের সাড়ে ৫ শতাধিক নেতাকর্মীকে আটক করেছে। আবার শাসকদলের সন্ত্রাসীরা একের পর এক দলটির নিরীহ নিরপরাধ নেতাকর্মীদের বাড়ি বাড়ি হামলা, ভাঙচুর চালিয়ে যাচ্ছে। এমনটি জানিয়েছেন দলীয় একাধিক নেতাকর্মী। সেই সাথে জেলাজুড়ে শাসক দলের সন্ত্রাসী বিএনপি নেতাকর্মীদের বাড়ি ঘরে তান্ডব চালাচ্ছে।
তবে সবকিছু উপেক্ষা করে সারাদেশের মতো যশোরে সর্বাত্মকভাবে অবরোধ পালন করেন,গণতন্ত্রকামী জনতা।
আজ থেকে শুরু হওয়া দুই দিনের অবরোধ কর্মসূচিতে বিএনপির পাশাপাশি, গণতন্ত্র মঞ্চ,১২ দলীয় জোট,এলডিপিসহ অন্যান্য দল ও জোটসহ সরকার বিরোধী সকল রাজনৈতিক দল মাঠে থাকার ঘোষণা দিয়েছে। জামায়াতে ইসলামীও আলাদা করে দুই দিনের অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।