অভয়নগর স্থাস্থ্য কমপ্লেক্সে সিলিংফ্যান পড়ে আহত এক

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরনো ভবনে সিলিংফ্যান খুলে ছাত্তার গাজী নামের একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে হাসপাতালের চার নম্বর ক্যাবিনে ফ্যান এই ঘটনা ঘটে। ছাত্তার গাজী নওয়াপাড়া পৌরসভার ২ নাম্বার ওযার্ডের মৃত জানবাক্স গাজীর ছেলে। এ সময় তার পাশে শুয়ে থাকা রোগী অল্পের জন্যে রক্ষা পান।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরনো ভবনের বেহাল দশা দীর্ঘদিনের। তবুও ঝুঁকিপূর্ণ ভবনে চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। এর আগে সিলিংয়ের পলেস্তরা খসে পড়ে রোগী, নার্স ও স্টাফ আহত হওয়ার ঘটনা ঘটেছে।
আহত ছাত্তার গাজী জানান, আমার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করি। ৪ নাম্বার কেবিন ভাড়া করে সেখানকার ফ্যান চালিয়ে দিতেই লোহার আংটা খুলে আমার মাথা ও কাধের ওপর পড়ে। এ সময় অন্য স্বজনরা আমাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।
এ ব্যাপারে অভয়নগর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান বলেন, কেবিনের সিলিং ফ্যান পড়ে একজন আহত হয়েছেন। তিনি ব্যথা পাওয়ায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ভবনের ব্যাপারে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।