অভয়নগরে ২শ বস্তা সার জব্দ

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ অভয়নগরের পায়রা বাজারের বাগদা ট্রেডার্সের গোডাউন থেকে ২০০ বস্তা সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। খুলনা বাফার স্টক থেকে ২০০ বস্তা ইউরিয়া উত্তোলন করে বাঘেরহাটের মোড়লগঞ্জের বিসিআইসি ডিলার উপজেলার পায়রা বাজারের বাগদা ট্রেডার্সের মালিক সোবহানের কাছে বিক্রি করেন।গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাত ৭ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান ও উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুইশ বস্তা সার জব্দ করেন। পরে বাগদার ট্রেডার্সের মালিক সোবহানকে ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান জানান, সরকারের বরাদ্দকৃত সার উত্তোলন করে তা সঠিক জায়গায় না পাঠিয়ে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে খুলনা বাফার স্টক থেকে ২০০বস্তা ইউরিয়া উত্তোলন করে বাগেরহাটের মোড়েলগঞ্জের বিসিআইসি ডিলার পায়রা বাজারের বাগদা ট্রেডার্সের মালিক সোবহানের নিকট বিক্রি করেন।গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তা উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ জানান, ২০০ বস্তা সার জব্দ করা হয়েছে।