অভয়নগরে ১৯ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী আটক

0
ছবি: বিদেশি মদসহ আটক মিঠুন ভৌমিক।

স্টাফ রির্পোটার, অভয়নগর (যশোর)॥ যশোরের অভয়নগরে ১৯ বোতল বিদেশি মদসহ মিঠুন ভৌমিক (৩৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে পুলিশ এক অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক মিঠুন ভৌমিক উপজেলার বুইকারা এলাকার জ্ঞানেন্দ্র নাথ ভৌমিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৫নং ওয়ার্ড স্বাধীনতা চত্বর সংলগ্ন এলাকায় তার নিজস্ব ভৌমিক টেলিকমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিঠুন ভৌমিকের কাছ থেকে ১৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।