অভয়নগরে মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মেলন

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার নওয়াপাড়া ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে শেখ নজরুল ইসলামকে সভাপতি ও সেখ আলমগীরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলন উপলক্ষে ইনস্টিটিউট মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, সমিতির সাবেক সভাপতি আব্দুল মান্নান বিশ্বাস, সোনালী ব্যাংক নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক এস এম শামসুজ্জামান শামিম, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজাউল আলম, মারুফ মোস্তফা ও মাহবুব হোসেন। আলোচনা সভা শেষে সকল সদস্যের উপস্থিতিতে নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে রয়েছেন, সভাপতি হিসেবে সেখ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি এস এম আহম্মদ আলী, শরীফ মো. ইয়াহিয়া ও আবুল হাসান, সাধারণ সম্পাদক সেখ আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মারুফ মোস্তফা, অর্থ সম্পাদক ধঞ্জয় কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হোসেন, প্রচার সম্পাদক রেজাউল আলম, সমাজকল্যাণ সম্পাদক অলিয়ার রহমান, শিক্ষা সম্পাদক মল্লিক আরাফাত হোসেন, ক্রীড়া সম্পাদক সিরাজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মহিদুল ইসলাম, তথ্য ও যোগাযোগ সম্পাদক গৌতম ধর, মহিলা বিষয়ক সম্পাদক ফিরোজা পারভীন, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন হোসনে আরা মুক্তা।