অভয়নগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর) ॥ অভয়নগরে বিশ্ব হাত ধোয়া দিবসে আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলের আয়োজনে আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জান তারু, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল আলা, উপজেলা শিক্ষা অফিসার আবুল কাসেম।