করোনা ভাইরাস মোকাবেলায় ১০ বিলিয়ন মার্কিন ডলার ঘোষণা চীনের

0

লোকসমাজ ডেস্ক॥ করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে ৭২ বিলিয়ন ইউয়ান বা ১০.২৬ বিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করেছে চীন। রোববার দেশটির অর্থ মন্ত্রণালয় এ নিয়ে একটি ঘোষণা দিয়েছে। এতে জানানো হয়েছে, সরকারের সকল পর্যায়ই শনিবার বিকেলে এই পরিমান অর্থ অনুমোদন দিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এই অর্থ দিয়ে কি কি করা হবে তাও জানানো হয় ওই বিবৃতিতে। বলা হয়, মন্ত্রণালয় চীনের সাধারণ মানুষের যথাযথ চিকিৎসা নিশ্চিত করবে। একইসঙ্গে তারা যেনো পরীক্ষানিরিক্ষাসহ করোনা ভাইরাস সংক্রান্ত সবকিছুতে পূর্বের তুলনায় উন্নত সেবা পান তা নিশ্চিত করা হবে। অর্থ মন্ত্রনালয়ের বিবৃতিটি তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
একইসঙ্গে এই অর্থ চীনের প্রতিটি অঞ্চলে করোনা ভাইরাস প্রতিরোধে ব্যবহৃত হবে। নতুন করে যাতে এর সংক্রমণ না বেড়ে যায় সেটিও নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে চীনা অর্থ মন্ত্রণালয়।