অভয়নগরে বিপুল সংখ্যক ধারালো অস্ত্র ও মাদকসহ আটক ৩

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ।। অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল সংখ্যক ধারালো অস্ত্র এবং ইয়াবা, গাঁজা ও মদসহ তিন জনকে আটক করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার রাতে উপজেলার বৌবাজার এলাকা থেকে রুহুল আমিন বিশ্বাস ও সেন্টু আহমেদকে এবং গুয়াখোলা গ্রাম থেকে আবদুর রশিদ বিশ্বাসকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে দেশি ১৯টি ধারালো রামদা, চাইনিজ কুড়াল ৩টি, ৪১৮ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা, ১০লিটার মদ, মোটরসাইকেল ১টি, নগদ টাকাসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটকদের অভয়নগর থানায় সোপর্দ করা হয়েছে।

থানার ওসি মো. এমাদুল করিম জানান,আটকদের নামে মাদক ও অস্ত্র আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।