অভয়নগরে বিপুল পরিমাণ অবৈধ জাল বিনষ্ট

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষা ও প্রজনন বৃদ্ধিতে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতি খালে মৎস্য সংরক্ষণ আইনে আলাদা তিনিটি অভিযান চালানো হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রানাগাতি স্লুইস গেট, চান্দের বিল কালভার্ট ও নাউলি খাল পয়েন্টে অভিযান চলে।

অভিযানে প্রায় ২০০ মিটার চায়না দুয়ারী জাল, ৩০ মিটার কারেন্ট জাল, ২টি পাটা বাঁধ ও ৯টি ভেসাল জালের অবকাঠামো উচ্ছেদ করা হয়। পরে জব্দ জাল স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য অফিসার লিপ্টন সরদার জানান, জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও মৎস্য উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।