অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

0

 

স্টাফ রিপোর্টার অভয়নগর (যশোর) ॥ অভয়নগরে বিদ্যুতায়িত ভ্যানে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার নওয়াপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত আয়েশা বেগম (৩০) সবজি বিক্রেতা সিদ্দিকুর রহমানের স্ত্রী।
প্রতিবেশীরা জানান, গতকাল বিকেল তিনটার দিকে রফিকুল ইসলাম ভ্যানে করে সবজি বিক্রি শেষে বাড়ি আসেন। তিনি যেখানে ভ্যানটি রাখেন তার উপর বিদ্যুতের একটি তার স্পর্শ করে ছিল। ধারনা করা হচ্ছে তারের কোথাও ছিড়ে ভ্যানটি বিদ্যুতায়িত হয়। আয়েশা বেগম ঘরের সামনে স্বামীর রাখা ভ্যানে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। বাড়ির অন্যরা বুঝতে পেরে তাকে নিয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসক তাসকিয়া রহমান কেয়া জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই আয়েশা বেগমের মৃত্যু হয়।