অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

0

অভয়নগর (যশোর) সংবাদদাতা ॥ অভয়নগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে সুব্রত দাস (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) রাতে উপজেলার ধোপাদী গ্রামের ঋষিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুব্রত দাস উপজেলার ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও ধোপাদী গ্রামের ঋষিপাড়া এলাকার পশুপতি দাসের ছেলে।
নিহতের কাকা রসময় দাস জানান, রাতে নিজ বাড়ির উঠানে হোল্ডারে বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সুব্রত। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অথৈ সাহা বলেন, সুব্রত নামের এক যুবককে তার স্বজনরা রাত ৯ টার সময় হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান বলেন, একটি অপমৃত্যুর মামলা দায়েরের পরে লাশটি পরিবারের সদস্যদের কাছে দেওয়া হয়েছে।