অভয়নগরে প্রশাসনের পূজা মণ্ডপ পরিদর্শন

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর)॥ যশোরের অভয়নগর উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন পূজাম ন্ডপ পরিদর্শন করেছেন।  সোমবার সন্ধ্যায় উপজেলার শারদীয় দুর্গাপূজার নবমীতে বাঘুটিয়া,শ্রীধরপুর,শুভরাড়া,সিদ্ধিপাশা ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন তারা। এছাড়াও রোববার দুর্গাপূজার অষ্টমীতে সুন্দলী ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মেহেদী মাসুদ, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, সুন্দলী ইউনিয়নের চেয়ারম্যান বিকাশ রায় কপিল প্রমুখ।