অভয়নগরে ট্রেনে কেটে নারীর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর( যশোর)॥ যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ওই নারীর নাম ফিরোজা বেগম(২৮)। তিনি পেশায় একজন কারখানার শ্রমিক ছিলেন। তার স্বামী আক্কাস আলী।
তিনি ফরিদপুর জেলায় কর্মরত ছিলেন। ফিরোজা বেগম মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের প্রতাপকাটি গ্রামের মহসিন গাজীর মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়ায় মজুমদার অটোরাইস মিলের পেছনে খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাড়ি এক্সপ্রেস রাজশাহীগামী আন্তঃনগর ট্রেনের ধাক্কায় তার মাথা ও শরীর বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে অভয়নগর থানার এস আই গোলাম বলেন, স্থানীয়রা থানায় খবর দেয়া হলে আমি এসে জিআরপিকে খবর দিয়েছি।
এ ব্যাপারে রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ রানা বলেন, তার মৃত্যুর সংবাদ জিআরপিকে জানানো হয়েছে। তারা লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করবেন।