অভয়নগরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর(যশোর)॥অভয়নগরে জাতীয় উৎপাদনশীলতা দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে অভয়নগর উপজেলা প্রশাসনের ও কৃষি বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার লাভলী বেগম। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, আইসিটি অফিসার আহসান হাবীব, আনসার ভিডিপি কর্মকর্তা জেসমিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।