অভয়নগরে কৃষকের উন্নয়নে ‘সিআইজি কংগ্রেস’ অনুষ্ঠিত

0

 

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগরে কৃষক ও কৃষাণীদের ভাগ্যোন্নয়নে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট ফেজ-২ (এনএটিপি-২) এর আওতায় সিআইজি কংগ্রেস হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক (খামার বাড়ি) সুশান্ত কুমার তরফদার। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পরিচালক (শষ্য) আবু তালহা, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৈয়েদা নাসরিন জাহান, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের সিআইজি গ্রুপের ১৫০ জন কৃষক ও কৃষাণী এই কংগ্রেসে অংশ নেন। দুপুরে সম্মেলনের ২য় অধিবেশন অনুষ্ঠিত হয়।