অভয়নগরে কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ অভয়নগরে সাউথ বেঙ্গল ফার্টিলাইজার কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মহাকাল এলাকার ওই কারখানায় এ ঘটনা ঘটে। মৃত তুহিন আলম (৩২) সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার মাজেদ গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানার মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে তুহিন আলম বিদ্যুতায়িত হলে অন্য শ্রমিকেরা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সিনথিয়া নুর চৈতী জানান, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তুহিন আলম নামের এক ব্যক্তিকে দুপুর ১ট ১০ মিনিটের সময় আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শিল্পাঞ্চল পুলিশের এস আই রুহুল আমিন বলেন, সাউথ বেঙ্গল ফার্টিলাইজার কারখানার শ্রমিক তুহিন মিলে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তার মৃত্যু হয়।