অভয়নগরে ডিবি পুলিশের অভিযান : অস্ত্র-গুলিসহ আটক ৩

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগর থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুট্যারগান ও ২ রাউন্ড তাজা গুলিসহ ৩ জনকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রামে অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, অভয়নগরের ধোপাদি মধ্যপাড়া এলাকার বাবু রশখের রছলে আলামিন শেখ ও বুইকারা এলাকার নেছার আলী খাঁর ছেলে বিল্লাল খাঁ এবং ধোপাদি এলাকার মোক্তার গাজীর ছেলে জুয়েল গাজী।

ছবি: সংগৃহীত।

ডিবি ওসি সুজন কুমার দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম চলিশিয়া গ্রামে অভিযান চালায়। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাদের দেহ তল্লাশি করে আলামিন শেখের কাছ থেকে একটি ওয়ান শুট্যারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। রবিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।