অপরাধে জড়ানো পুলিশ সদস্যদের শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

0

লোকসমাজ ডেস্ক॥ সম্প্রতি যেসব পুলিশ সদস্য অপরাধে জড়িয়েছেন তাদের শাস্তি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘কেউ অপরাধ করে পার পাবে না, পার পাচ্ছে না। অপরাধে জড়িত থাকার প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’
শুক্রবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ বাহিনীর দুই একজন সদস্য অন্যায় করতে পারে। আইন অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে। সম্প্রতি যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে নিজেকে জড়িয়ে ফেলেছে তাদেরও শাস্তি হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।’
তিনি আরো বলেন, ‘তবে করোনায় পুলিশ বাহিনী উজ্জ্বল ভূমিকা পালন করেছে। তাদের অনেক ভালো কাজ আছে। ১০ বছর আগের বাহিনী আর এখনকার বাহিনীর মধ্যে অনেক গুণগত পরিবর্তন হয়েছে।’