অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট ২য় সেমিফাইনালে খুলনা জেলা দলের জয়

0

স্পোর্টস ডেস্ক॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২০২৫ খুলনা জেলা স্টেডিয়াম ভেন্যুর মঙ্গলবারের ২য় সেমিফাইনাল খেলায় খুলনা জেলা ৮ উইকেটে কুষ্টিয়া জেলা দলকে হারিয়েছে। কুষ্টিয়া জেলা দল আগে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে ১৩৬ রান তোলেন, দলের পক্ষে মো. রোহান সর্বোচ্চ ৬৫ রান করেন, খুলনা দলের রাকিব ২১ রানে ৪ উইকেট নেয়। জবাবে খুলনা দল ব্যাট করতে নেমে ৩১ ওভারে ৮ উইকেটে জয়লাভ করেন। খুলনা দলের পক্ষে রুবায়েত ৪৮ বলে সর্ব্বোচ ৫২ রান ও রাফিন অপরাজিত ৪৬ রান করেন। কুষ্টিয়া দলের সাইফুর ১৮ রানে ১ উইকেট লাভ করেন। ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২০২৫ এর ফাইনাল খেলায় আগামী ১২ ডিসেম্বর বৃহস্পতিবার খুলনা জেলা দল, নড়াইল জেলা দলের মোকাবেলা করবে। উক্ত ফাইনাল খেলার পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান হিসাবে উপস্থিত থাকবেন খুলনার জেলা প্রশাসক ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম।