অনিন্দ্য ইসলাম অমিতের উপর পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিএনপির শান্তিপূর্ন কর্মসূচিতে দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের ওপর পুলিশের বর্বরোচিত হামলা ও মামলার ঘটনায় প্রতিবাদ অব্যাহত রয়েছে।  সোমবার সদর উপজেলা বিএনপি, জেলা,নগর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল পৃথক বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়েছে। পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপি বরাবরই শান্তিপূর্ণ এবং অহিংস কর্মসূচিতে বিশ্বাস করে। সেই ধারাবাহিকতায় জনতার যৌক্তিক দাবি আদায়ের শান্তি পূর্ন কর্মসূচিতে পুলিশ অনিন্দ্য ইসলাম অমিতসহ দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে খ্যান্ত হয় নি। তারা নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। নেতৃবৃন্দ হামলার ঘটনায় দোষী পুলিশ কর্মকর্তাদের বিচারের পাশাপাশি মামলা প্রত্যাহারের দাবি জানান। বিবৃতি দাতারা হলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল,সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, যুগ্ম-সম্পাদক রেজোয়ানুল ইসলাম খান রিয়েল, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ প্রমুখ।